পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে (এনবিএফসি) বিদেশী বিনিয়োগে নিয়ন্ত্রণ সংশোধনে অনুমোদন দেওয়া হয়েছে।
বর্তমানের বিদেশী মুদ্রা ব্যবস্হাপনা (ভারতের বাইরে বসবাসকারীদের জন্য সিকিউরিটি জারি বাহস্তান্তর) নিয়ন্ত্রণ বিধি এনবিএফসিগুলির ক্ষেত্রে সংশোধনের ফলে ‘ অন্যান্য আর্থিক পরিষেবা ’ ক্ষেত্রে স্বচালিত পথে বিদেশী বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পাবে যদি অবশ্য ওইসব পরিষেবা আর্থিক ক্ষেত্রে নিয়ন্ত্রক (আরবিআই, সেবি, পিএফআরডিএ প্রভৃতি) সংস্হা বারা স্বীকৃত হয় অথবা সরাসরি সরকারি সংস্হা হয়। আর যেসব সংস্হা কোনও নিয়ন্ত্রক সংস্হা বা সরকারি সংস্হার আওতায় নেই তাদের জন্য আগাম অনুমোদন লাগবে।
বিগত বাজেট ভাষণে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ‘ ১৮টি নির্দিষ্ট কাজকর্মের বাইরেও প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ স্বচালিত পথে অনুমোদিত হবে সেইসব সংস্হার ক্ষেত্রে যারা আর্থিক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্হার অধীনে রয়েছে ’ । ওই ঘোষণার সঙ্গে সংগতি রেখেই এই সংশোধন ঘটানো হল।
PG /NS