Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রমুখ স্বামী মহারাজের দেহাবসান : শেষ শ্রদ্ধা জানাতে সারঙ্গপুরে প্রধানমন্ত্রী


প্রমুখ স্বামী মহারাজের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রমুখ মহারাজের সঙ্গে তাঁর পরিচয় এবং আলাপচারিতা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, স্বামীজি ছিলেন তাঁর কাছে শ্রদ্ধেয় গুরুর মতো। সমাজের প্রতি তাঁর সেবা অবিস্মরণীয় হয়ে থাকবে।

আগামীকাল সকালে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণদানেরপর প্রধানমন্ত্রী রওনা হবেন গুজরাটের সারঙ্গপুরে। সেখানে তিনি প্রয়াত স্বামীজিরপ্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ পরমপূজ্য প্রমুখ স্বামী মহারাজ ছিলেন মানবতাবাদী এক বলিষ্ঠ পুরুষ। দয়া ওসহমর্মিতার তিনি ছিলেন এক মূর্ত প্রতীক। সমাজের প্রতি তাঁর সেবাকর্ম চিরস্মরণীয়হয়ে থাকবে।

পরমপূজ্য প্রমুখ স্বামী মহারাজ ছিলেন আমার কাছে গুরুর মতোই শ্রদ্ধাভাজন। তাঁরসঙ্গে আলাপচারিতার কথা আমি কোনদিনই ভুলবো না। প্রতি মূহুর্তেই তাঁর অনুপস্হিতি আমার কষ্টের কারণ হবে। ’

PG/SKD/ NS/