পিএমইন্ডিয়া
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের ৪,০৫০ বর্গমিটার জমি অসম শিল্পোন্নয়ন নিগমের অনুকূলে লিজ দানের একটি প্রস্তাব বুধবার অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। অসম শিল্পোন্নয়ননিগম হল রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। লিজ দেওয়া জমিটি পচনশীল পণ্যমজুত ও সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজে ব্যবহার করা হবে। এছাড়াও, জমির কিছুটা অংশব্যবহার করা হবে ভবিষ্যতে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিকবিমানবন্দরের সম্প্রসারণের কাজে।
লিজ চুক্তিটি স্বাক্ষরিত হলে বছরে ১ টাকার নামমাত্র লাইসেন্স ফি-এরবিনিময়ে জমিটি নিগমকে লিজ দেবে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। চুক্তির মেয়াদ হবেসাত বছর। মেয়াদ শেষে লিজ চুক্তিটির পুনর্নবীকরণ হতে পারে।
PG/SKD/DM