Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর প্রসারে বিশেষ লগ্নি সংস্থাগঠনের প্রস্তাব : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


দেশের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চমানের পরিকাঠামো গড়ে তুলতেউচ্চশিক্ষা সংক্রান্ত এক লগ্নি সংস্থা গঠনের প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতমন্ত্রিসভার বৈঠকে আলোচনা ও মতবিনিময়ের পর এই প্রস্তাবটিতে অনুমোদন দানেরসিদ্ধান্ত গৃহীত হয়।

এই লগ্নি সংস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রকচুক্তিবদ্ধ হবে একটি বিশেষ বিনিয়োগ সংস্থার সঙ্গে। এজন্য অনুমোদিত মূলধনের পরিমাণ২ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সরকারিঅংশীদারিত্বের সীমা হবে ১ হাজার কোটি টাকা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কিংবাসরকারি নিয়ন্ত্রণাধীন অর্থ লগ্নি সংস্থার আওতায় এই নতুন সংস্থাটিকে গড়ে তোলা হবে।উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলির গবেষণাগার সহ অন্যান্য পরিকাঠামো প্রকল্পের জন্যপ্রস্তাবিত সংস্থাটি ঋণ সহায়তা দেবে ১০ বছরের জন্য। গৃহীত ঋণের অধিকাংশই মেটানোহবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আয় ও উপার্জন থেকে। নিয়মিতভাবেপরিকল্পনা সহায়তা যোগানোর মাধ্যমে ঋণের সুদ পরিশোধের দায়িত্ব থাকবে সরকারের।

কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত সবক ’ টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই লগ্নি সংস্থার সদস্যহওয়ার সুযোগ পাবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের নিজস্ব আয়ের বেশকিছুটা ঐ লগ্নি সংস্থার কাছে জমা রাখতে হবে ১০ বছরের মেয়াদে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান তার পরিকাঠামোগত সুযোগ-সুবিধার প্রসারে সর্বোচ্চ কতটা ঋণ লাভের সুযোগগ্রহণ করতে পারবে তা স্থির করা সিদ্ধান্ত নেবে প্রস্তাবিত লগ্নি সংস্থাটি।

PG/SKD/DM