পিএমইন্ডিয়া
ভারত ওসিঙ্গাপুরের মধ্যে শিল্প সম্পদ সহযোগিতা সম্পর্কিত একটি মউ স্বাক্ষরের প্রস্তাবঅনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত হয় আজকের এই বৈঠক। আগামী মাসের ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্তসিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে মউটি স্বাক্ষরিত হবে কেন্দ্রীয় শিল্প ওবাণিজ্য মন্ত্রকের শিল্প নীতি ও বিকাশ সংক্রান্ত দপ্তর এবং সিঙ্গাপুরের আইনমন্ত্রকের মেধাসম্পদ দপ্তরের মধ্যে।
এই মউস্বাক্ষরের ফলে শিল্প সম্পদের অধিকার রক্ষার ক্ষেত্রে দুটি দেশই পরস্পরের সঙ্গে সহযোগিতাকরে যাবে। ট্রেড মার্ক এবং শিল্পের নকশা উদ্ভাবনের ক্ষেত্রেও প্রসার ঘটানো হবেপারস্পরিক সহযোগিতার। এর ফলে, দু ’ দেশেরউদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত বিকাশ ও উন্নয়নের প্রচেষ্টাগুলি বিশেষভাবেউৎসাহিত হবে।
PG/SKD/DM