Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রিক্‌স দেশগুলির বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে সাধারণসহযোগিতা প্রসারের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারতের একজিম ব্যাঙ্ক এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি)-র মধ্যেসাধারণ সহযোগিতা প্রসারের বিষয়ে একটি মউ স্বাক্ষরের প্রস্তাব আজ অনুমোদন লাভ করলকেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতমন্ত্রিসভার বৈঠকে স্থির হয় যে ব্রিক্‌স আন্তঃব্যাঙ্ক সহযোগিতা সংস্থার সঙ্গেসরকারের সচিব পর্যায়ে এই মউটি স্বাক্ষরিত হবে। এই মউ স্বাক্ষরের ফলে ব্রিক্‌সসদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে। মউস্বাক্ষরের জন্য সরকারের তরফে অবশ্য কোনরকম আর্থিক বাধ্যবাধকতা থাকছে না। ব্রিক্‌সদেশগুলির অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান এই মউ স্বাক্ষরের ফলেবিশেষভাবে উপকৃত হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিক্‌স দেশগুলির পাঁচটি ব্যাঙ্ক মিলে সদস্যদেশগুলির মধ্যে বাণিজ্য ও অর্থনীতির সম্পর্ককে শক্তিশালী করে তোলার লক্ষ্যেআন্তঃব্যাঙ্ক সহযোগিতা সংস্থা গড়ে তুলেছে।

PG/SKD/DM/