Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মাতা অমৃতানন্দময়ীর ৬৩তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর সশ্রদ্ধ নিবেদন

মাতা অমৃতানন্দময়ীর ৬৩তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর সশ্রদ্ধ নিবেদন


প্রণাম আম্মা

মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বিশিষ্টজন

নমস্কার!

আজকের এই শুভ ও পবিত্র মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা নিবেদনকরি আম্মাকে। সর্বশক্তিমান তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন এই প্রার্থনাজানাই। কোটি কোটি ভক্তবৃন্দের কাছে তিনি এক আলোকবর্তিকা স্বরূপ। শুধু তাই নয়, অনেকভক্তের কাছেই তিনি হয়ে উঠেছেন প্রাণশক্তির সমার্থক। আসল ও প্রকৃত মায়ের মতোইপ্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁর দৃশ্য ও অদৃশ্য হাত দিয়ে যত্ন ও লালন করে চলেছেন তিনি ।

আম্মার আশীর্বাদ ও নিঃশর্ত ভালোবাসায় যাঁরা ধন্য হয়েছেন,আমি তাঁদের মতোই একজন ভাগ্যবান ব্যক্তি । তিনবছর আগে আম্মার ষাটতম জন্মদিনের অনুষ্ঠানে অমৃতপুরীতে উপস্থিত থাকার সুযোগ আমারহয়েছিল। আজ যদিও এই দিনটির উদযাপন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়নি,তা সত্ত্বেও প্রযুক্তির সাহায্যে তাঁকে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। আমি সবেমাত্র কেরল থেকে ফিরেছি। সেখানকার জনসাধারণের যে স্নেহ ও ভালোবাসার স্পর্শ আমিপেয়েছি তাতে আমি মুগ্ধ।

ভারতবর্ষ হ’ল এমন কিছু সাধু-সন্তের দেশ, যাঁরাদৃষ্টিগ্রাহ্য ‘সমস্ত কিছু’র মধ্যেই ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করেছেন। এই ‘সমস্তকিছু’র মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতীয়মান মানবজাতি। এই কারণেই মানবজাতির সেবা হ’লতাঁদের জীবনের মূল মন্ত্র। আমি শুনেছি যে, আম্মা তাঁর শৈশবে নিজের খাবার অন্যকেদান করাকে প্রিয় বলে মনে করতেন। বৃদ্ধ ও অশক্ত মানুষদের সেবা এবং দরিদ্র মানুষদেরসাহায্য করা ছিল তাঁর আবাল্যপালিত এক আবেগ ও অনুভূতি।

ভগবান শ্রীকৃষ্ণের পূজাও তিনি করতেন তাঁর শৈশবে।

এই দুটি গুণই হয়ে উঠেছে তাঁর শক্তির উৎস। ঈশ্বরের প্রতি ভক্তিএবং দরিদ্রনারায়ণের সেবার বার্তা আমি ব্যক্তিগতভাবে লাভ করেছি আম্মার সান্নিধ্যেএসে। বিশ্বের কোটি কোটি ভক্তজন এই মত ও পথে বিশ্বাস করেন।

আম্মা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মসূচির মধ্যদিয়ে যে সমস্ত সমাজসেবা ও দাতব্য কাজকর্ম করা হয়, সে সম্পর্কেও আমি অবগত। বিশ্বেরদরিদ্র সাধারণ মানুষের পাঁচটি প্রাথমিক প্রয়োজন পূরণে সাহায্য করতে সর্বদাই আগ্রহীআম্মা। এই চাহিদা বা প্রয়োজনগুলি হ’ল খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যের প্রতি যত্ন,শিক্ষা এবং জীবিকা।

জল, পরিচ্ছন্নভাবে জীবনযাপন, স্বাস্থ্য, শিক্ষা ওবাসস্থান – এই ক্ষেত্রগুলিতে যে সমস্ত দানধ্যান ও কল্যাণমূলক কাজকর্ম করা হয়, আমিবিশেষভাবে উল্লেখ করব সেই বিষয়গুলিই। এর আওতায় যাঁরা উপকৃত হয়েছেন, তাঁদের মধ্যেকয়েকজনকে আজ এখানে শংসাপত্র দেওয়া হবে বলেও আমি জানতে পেরেছি। কেরলে পরিচ্ছন্নস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে ১০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আম্মা।তাঁর এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, দরিদ্র সাধারণ মানুষদের জন্য ১৫ হাজার শৌচালয়নির্মাণ। আজ পর্যন্ত সারা রাজ্যে আম্মার আশ্রমের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছে ২হাজার শৌচাগার নির্মাণের কাজ।

পরিবেশ সংরক্ষণ এবং তা নিরন্তরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হ’লঅন্যান্য আর সমস্ত কাজকর্মের মধ্যে একটি মাত্র উদাহরণ বিশেষ। মাত্র এক বছর আগে‘নমামি গঙ্গে’ কর্মসূচিতে আম্মা উদারভাবে দান করেছেন ১০০ কোটি টাকা। প্রাকৃতিকবিপর্যয়ের কারণে দুঃখ-দুর্দশা লাঘব করতে আম্মা সকল সময়ে এগিয়ে এসেছেন তাঁরসাহায্যের হাত নিয়ে। খুবই খুশির খবর যে, বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যাগুলিরমোকাবিলায় নতুন নতুন পথ ও উপায় উদ্ভাবন করছেন অমৃতা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

পরিশেষে, এই উদযাপনের দিনটিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ারজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

আরও একবার আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি আম্মারপ্রতি।

PG/SKD/SB