Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মুম্বাইতে আয়োজিত গ্লোবাল সিটিজেনস্‌ ফেস্টিভ্যালে(ভিডিও কনফারেন্সের মাধ্যমে) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রদত্ত ভাষণ


নমস্কার,

দেখছি আপনারা আনন্দে ভাসছেন।

আমি জানি যে, কোল্ড প্লে ও আপনাদের মাঝে আমি দাঁড়িয়েআছি এবং তাই এটা সংক্ষেপে সারব।

একটু পিছিয়ে সেই ২০১৪ সালে, নিউইয়র্কের চমৎকারসেন্ট্রাল পার্কে আমি গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে হাজির হওয়াটা উপভোগ করছি।

এবার, অবশ্য, আমার নির্ধারিত কর্মসূচির দরুন আমিসশরীরে উপস্থিত থাকতে পারলাম না।

কিন্তু ভারতে এটা প্রথম হওয়াটা আমি ফসকাতে পারি না।

সুতরাং, ভিডিও কনফারেন্সে আমি এখানে।

আপনাদের অনেকেই ইতিমধ্যে আমার মোবাইল অ্যাপে আমারসঙ্গে যোগাযোগ করেছেন।

আমি ভবিষ্যতেও আপনাদের প্রতিক্রিয়া এবং পরামর্শপাওয়ার আশায় আছি।

আমি প্রতিনিয়ত যুবাদের সঙ্গে থাকার আশা করি।

এটা আমাকে তরতাজা ও সঞ্জীবিত করে।

আপনারা যে জীবনীশক্তি ও আদর্শবাদ নিয়ে আসেন তার জুড়িনেই।

আপনাদের থেকে শ শ কিলোমিটার দূরে থেকেও, আমি এখন তাবুঝতে পারছি।

পুরনো ফাইলপত্র এবং ঠান্ডা দিল্লির একঘেয়েমি থেকে এএকটু কাঙ্ক্ষিত অবকাশ।

এসব একজায়গায় যোগাড়যন্ত্র করতে কঠোর পরিশ্রমের জন্যআমি অভিনন্দন জানাই হাগ ইভানস, শিব খেমকা, গৌরি ঈশ্বরন, পুনম মহাজন এবং আরওবহুজনকে।

আমাকে এখানে নিয়ে আসার জন্য আপনাদের জানাই ধন্যবাদ।

গান গাইতে নয়, আমাকে শুধুমাত্র সমাবেশে ভাষণ দিতে বলেআপনারা তুখোড় বুদ্ধির পরিচয় রেখেছেন।

নইলে, আমি নিশ্চিতপ্রায় যে দর্শক-শ্রোতারা আপনাদেরকাছে তাঁদের টাকা ফেরৎ চাইতো এবং সেটা আবার ১০০ টাকার নোটে।

দারিদ্র্য যে কোনও সভ্য সমাজের জন্য অনেক বড় অভিশাপ।

অপুষ্টি, বেকারত্ব, দুর্নীতি, অপরিচ্ছন্নতা, এসবকিছুর দ্বারা গরিবরাই বেশি ক্ষতিগ্রস্ত হন।

সেজন্য ‘সকলের সঙ্গে, সকলের উন্নয়ন’ এই মন্ত্র নিয়েসরকার দারিদ্র্য দূরীকরণের কাজ করছে। বিগত দু’বছর ধরে দেশে পরিচ্ছন্নতার মহাঅভিযানচলছে।

জনগণ নিজেদের চারপাশের পরিচ্ছন্নতা, নোংরা না করাসম্পর্কে সচেতন হয়েছেন।

কোটি কোটি বাড়িতে শৌচালয় নির্মাণ হচ্ছে।

শহরগুলিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিকাঠামোনির্মাণ করা হচ্ছে।

পরিচ্ছন্নতা অভিযানকে অসংখ্য মানুষের উৎসাহ ও উদ্দীপনাগণআন্দোলনে পরিবর্তিত করে দিয়েছে, আর আমাদের কাছে তা প্রত্যেকের আনন্দের প্রকাশহিসেবেও পরিলক্ষিত হয়েছে।

এক্ষেত্রে দেশের নবীন প্রজন্মের মিলিত প্রচেষ্টাদেশকে পথ দেখাচ্ছে।

বড় কেউ নোংরা করলেও, তারা বিরত করেছেন, পরিচ্ছন্নতারগুরুত্ব বুঝিয়েছেন।

তাঁরা নিজেরা ঝাড়ু হাতে নিয়ে চারপাশ পরিস্কার করেছেন।

আজ ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজনআপনাদের অগ্রাধিকারকে সূচিত করে।

দেশের গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, গ্রাম ও শহরে সাফাইঅভিযান পরিচ্ছন্নতা অভিযানের পরিধিকে বিস্তৃত করেছে।

আজকাল সীমান্ত পারের সাফাই কিংবা কালো টাকা ভরাসিন্দুকের ভেতর অব্দি সাফাই, সবকিছু উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলেছে।

সাফাই আন্দোলনের এই দ্বিতীয় পর্যায়েও আমি আপনাদেরঅমূল্য সঙ্গ পাচ্ছি।

আমার প্রিয় যুব বন্ধুরা, সবদিক বিচার করে আমি নিশ্চিতযে আমরা পারি এবং এক প্রজন্মের মধ্যে আমরা গড়ে তুলব সব ধরনের মলিনতামুক্ত একস্বচ্ছ ভারত।

আমি এটাও জানি যে, আমরা অবশ্যই তা করব, যে মুহূর্তেআপনারা এটা করতে সাব্যস্ত করবেন।

সুতরাং, এই পরিচ্ছন্নতা অভিযানে আমার সঙ্গে পাশাপাশিকাজ করতে এগিয়ে আসার জন্য আপনাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ এবং আশা করছি এটাআপনারা চালিয়ে যাবেন। কোল্ড প্লে উপভোগের জন্য আপনাদের অবকাশ দিতে, আমি একসাংগীতিক সুরে শেষ করব, শিল্পীরা প্রায়শ এক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, আমারনিজস্ব কিছু শ্রদ্ধাভাজন বা আইডল আছে। কিন্তু আপনারা সম্ভবত ব্ব ডিলান, নোরাজোন্স, ক্রিস মার্টিন ও এ আর রহমানের সঙ্গে বেশি পরিচিত।

ডিলানের এক আমূল পরিবর্তনকামী গান, যা কিনা ১৯৬০-এরদশকে প্রথম গোয়ার সময়ের মতো আজও ততখানি অর্থবহ, তা থেকে উদ্ধৃত করছি।

এস মায়েরা এবং বাবারা

গোটা দেশ জুড়ে।

এবং সমালোচনা করো না

যা তোমরা বোঝো না।

তোমাদের পুরনো পথ দ্রুত ক্ষয়ে যাচ্ছে

দোহি নবীনটা থেকে বেরিয়ে এস

যদি না পার বাড়িয়ে দিতে তোমাদের সাহায্যের হাত

সময় বদলাচ্ছে।

জ্ঞানের এসব কথা থেকে অবশ্যই শিক্ষা নেবেন বয়স্করা।

পথ থেকে মাদের সরে দাঁড়ানোই ভালো, কেননা সত্যিই, সময়যাচ্ছে বদলে।

ব্যক্তিগতভাবে, আমি হামেশাই যুবশক্তি থেকে প্রেরণাপাই।

ভারত এক যৌবনোচ্ছ্বল দেশ।

এবং আপনারা কি পছন্দ করেন ও কি কাজে লেগে পরেন তারউপর ভিত্তি করে গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ।

তাই, আমি আশা রাখি, আপনারাও সাগ্রহে বিশেষ এইমুহূর্তটি আঁকড়ে ধরবেন এবং যা আমাদের দেশকে বদলে দিচ্ছে সেই পরিবর্তনকে চাগিয়েতুলবেন।

কেন না, ক্রিস যেমন তাঁর গানে বলেছেন,

তোমরা পরিবর্তন দেখতে পার, পার যা তোমরা চাও

তাই হও যা তোমরা হতে চাও

সবকিছু যা তোমরা চাও তা এক নিরবচ্ছিন্ন স্বপ্ন

এই চাপের ভারে এই ওজনের চাপে

আমরা হীরকখন্ডরা নিচ্ছি নিজেদের গড়েপিটে

আমরা হীরকখন্ডরা নিচ্ছি নিজেদের গড়েপিটে।

ধন্যবাদ।

PG/SM/ SB /SB