Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সমগ্র রেল ব্যবস্থায় প্রযুক্তি ও উদ্ভাবনের সাহায্যে‘গতি’ ও ‘প্রগতি’ নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রী

সমগ্র রেল ব্যবস্থায় প্রযুক্তি ও উদ্ভাবনের সাহায্যে‘গতি’ ও ‘প্রগতি’ নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রী


শুক্রবার এক ভিডিওকনফারেন্সের মাধ্যমে সুরজকুন্ডের রেল বিকাশ শিবিরে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। তিনি তাঁর ভাষণে বর্তমান শতাব্দীকে ‘প্রযুক্তি চালিত একটি শতক’ বলেবর্ণনা করেন।

প্রধানমন্ত্রীবলেন, এই যুগে উদ্ভাবন একান্ত জরুরি। এই কারণে রেলকে হয়ে উঠতে হবে ‘গতি’ ও‘প্রগতি’র এক মিলিত যুগলবন্দী।

রেলের বিকাশ ওঅগ্রগতির ওপর বিশেষ জোর দেন শ্রী মোদী। তিনি বলেন, আর্থিক দিক থেকে রেলকে আরওশক্তিশালী হয়ে উঠতে হবে। এর ফলে, রেলের জন্য যাঁরা কাজ করছেন, তাঁরা বিশেষভাবেউপকৃত হবেন এবং সেই সঙ্গে সার্বিক কল্যাণ নিশ্চিত হবে সমগ্র দেশের।

প্রধানমন্ত্রীতাঁর ভাষণে আরও বলেন, তাঁর সরকারের রেল বাজেটে রাজনীতি কখনই প্রাধান্য পায় না। বরংরেলের কাজ ও কর্মপদ্ধতিতে আমূল পরিবর্তন আনার চেষ্টা করে চলেছে তাঁর সরকার। একটিশতাব্দী তথা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের রেল ব্যবস্থাকেও নতুন করে গড়েতোলার প্রয়োজন হয়ে প্রে। এই কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা এ ব্যাপারেনিশ্চিতভাবেই সাফল্য নিয়ে আসবেন বলে দৃঢ়তার সঙ্গে আশা ব্যক্ত করেন শ্রী মোদী।

রেলেরপ্ল্যাটফর্মে তাঁর শৈশবের দিনগুলির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে, রেলেরসঙ্গে তাঁর যোগযোগ খুবই নিবিড় এবং এই কারণেই রেলের সার্বিক রূপান্তর প্রক্রিয়ায়তিনি বিশেষভাবে আগ্রহী।

PG/SKD/SB