Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হ্যানকক প্রসপেক্টিং গ্রুপ, রয় হিল, এস. কিডম্যান অ্যান্ড কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান শ্রীমতী গিনা রাইনহার্ট এও-র সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

হ্যানকক প্রসপেক্টিং গ্রুপ, রয় হিল, এস. কিডম্যান অ্যান্ড কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান শ্রীমতী গিনা রাইনহার্ট এও-র সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যানকক প্রসপেক্টিং গ্রুপ, রয় হিল, এস. কিডম্যান অ্যান্ড কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান শ্রীমতী গিনা রাইনহার্ট এও-র সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শ্রীমতী রাইনহার্টকে রূপান্তরমূলক সংস্কার এবং ভারতে যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে তা তুলে ধরেন। প্রযুক্তি, বিনিয়োগ এবং খনি ও খনিজ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহযোগী হওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

PG/AB/DM/