Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী চোরামস্বামীর প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী


শ্রীচো রামস্বামীর মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনিবলেছেন :

“চোরামস্বামী ছিলেন এক বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী । তাঁরমহান জাতীয়তাবাদ, অনন্যসাধারণ মননশীলতা এবং নির্ভীক মতামতের জন্য সকলের কাছেই তিনি ছিলেন শ্রদ্ধার আসনে । তাঁর গুনমুগ্ধ ব্যক্তিদের সংখ্যাও কম নয়। সর্বোপরি, চো রামস্বামী ছিলেন বিশেষবন্ধুবৎসল । প্রতি বছর পাঠক সাধারণের জন্য তিনি যে বার্ষিকবৈঠকের আয়োজন করতেন, তাতে আমি নিজেও যোগ দিয়েছি। সম্পাদকের সঙ্গে পাঠকের এই ধরনেরসম্পর্ক গড়ে তোলার মঞ্চ খুঁজে পাওয়া ভার।

চোরামস্বামী ছিলেন গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং অসামান্য ব্যুৎপত্তির অধিকারী । তাঁর প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবারবর্গ এবং ‘তুঘলক’-এর অসংখ্য পাঠক সাধারণকেজানাই আমার গভীর সমবেদনা।”

PG/SKD/DM/