Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

খাদ্য ও কৃষি ক্ষেত্রে ভারত-কিরঘিজস্থান চুক্তিস্বাক্ষরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


কৃষি ও খাদ্যসম্পর্কিত শিল্প ক্ষেত্রে ভারত ও কিরঘিজস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরের একটিপ্রস্তাব বুধবার এখানে অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই চুক্তি স্বাক্ষরের প্রস্তাব পেশ করাহয়েছিল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে।

প্রস্তাবিতচুক্তিটিতে ভারত ও কিরঘিজস্তানের কৃষি ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রের কাজকর্মে পারস্পরিকসহযোগিতা গড়ে তোলার কথা বলা হয়েছে। কৃষি ও খাদ্য সম্পর্কিত সমীক্ষা ও গবেষণাক্ষেত্রে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, পশুপালন, আধুনিক প্রযুক্তিতে বীজ উৎপাদন, বীজেরগুণমান সম্পর্কে শংসাপত্র, বিভিন্ন ধরণের সেচ ব্যবস্থার সম্প্রসারণ ইত্যাদিরক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সংস্থান রয়েছে ঐ প্রস্তাবিতচুক্তিতে। খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে দক্ষ করে তুলতে তথ্য প্রযুক্তি এবংপ্যাকেজিং প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহারের ক্ষেত্রেও পরস্পরের সঙ্গে সহযোগিতা করেযাবে এই দুটি দেশ।

এছাড়াও,বিভিন্ন প্রজাতির গাছের স্বত্ব ও অধিকার রক্ষা, খাদ্য বিপণন, বাগিচা পালন, কৃষিশিক্ষা ও গবেষণা, উদ্যান পালন সম্পর্কে শিক্ষা ও গবেষণা, খাদ্য নিরাপত্তা,মৎস্যচাষ ইত্যাদিও অন্তর্ভূক্ত রয়েছে প্রস্তাবিত বিলে।

PG/SKD/SB