Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


নয়াদিল্লি, ২৫  ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী , প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

তিনি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং তিনি সবসময়ই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। 

সামাজিক মাধ্যম এক্স-এর এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :   

“প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজিকে তাঁর জন্মবার্ষিকীতে আমি প্রত্যেক দেশবাসির  পক্ষ থেকে কোটি কোটি প্রণাম জানাই। দেশ গড়ার কাজে তিনি নিজেকে সমর্পিত করেছিলেন। ভারত মাতার জন্য তাঁর এই সমর্পণ এবং সেবা করার মানসিকতা অমৃতকালে প্রেরণার উৎস হয়ে থাকবে।”

PG/CB/NS