পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২ জুলাই, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হাথরসে মৃত্যুর ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন এবং মৃত ও আহতদের নিকট আত্মীয়কে এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।
শ্রী মোদী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে:
“প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জি হাথরসের ঘটনায় পিএমএনআরএফ থেকে নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের এককালীন দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”
এই দুঃখজনক ঘটনা নিয়ে শ্রী মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও কথা বলেছেন এবং মৃত ও আহতদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“উত্তরপ্রদেশের হাথরসের দুঃখজনক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি-র সঙ্গে কথা বলেছি। উত্তরপ্রদেশ সরকার দুর্ঘটনার শিকার প্রত্যেককে সহায়তা করে চলেছে। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। @myogiadityanath”
PG/ MP /AG
The Prime Minister Shri @narendramodi Ji has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Hathras. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) July 2, 2024
उत्तर प्रदेश के हाथरस में हुए दुखद हादसे को लेकर मुख्यमंत्री योगी आदित्यनाथ जी से बात की। यूपी सरकार सभी पीड़ितों की हरसंभव सहायता में जुटी हुई है। मेरी संवेदनाएं उन लोगों के साथ हैं, जिन्होंने इसमें अपने प्रियजनों को खोया है। इसके साथ ही मैं सभी घायलों के जल्द से जल्द स्वस्थ…
— Narendra Modi (@narendramodi) July 2, 2024