Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে এক কারখানায় অগ্নি বিপর্যয়ে জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ


নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে এক কারখানায় অগ্নি বিপর্যয়ে  জীবনহানির ঘটনায় আজ শোকপ্রকাশ করেছেন। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে :

“তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে এক কারখানায় অগ্নি বিপর্যয়ে জীবনহানির ঘটনায় শোকাহত। যাঁরা নিজেদের আপনজনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। 

প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী @narendramodi”

 

SC/AB/DM.