Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী পরম পবিত্র দলাই লামার ৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন


নতুন দিল্লি, ৬ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরম পবিত্র দলাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে, “পরম পবিত্র দলাই লামা প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক স্থায়ী প্রতীক”।

শ্রী মোদী আরও বলেন, “তাঁর বার্তা সকল ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা ও প্রশংসা জাগিয়ে তুলেছে”। 

এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“পবিত্র দলাই লামার ৯০তম জন্মদিনে আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। তিনি প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক স্থায়ী প্রতীক। তাঁর বার্তা সকল ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধা ও প্রশংসা জাগিয়ে তুলেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
@DalaiLama”

 

SC/SB/AS