নয়াদিল্লি, ২৫ জানুয়ারী ২০২৫
সমঝোতা / চুক্তিসমূহ
১. ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা
২. ভারতীয় কোস্ট গার্ড এবং ইন্দোনেশিয়ার বাকামলা-র মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সহযোগিতা বিষয়ে সমঝোতা (নবীকৃত)
৩. ভারতের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় চিকিৎসা ও হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া কমিশন এবং ইন্দোনেশিয়ার খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষের মধ্যে প্রাচীন চিকিৎসাশাস্ত্রের গুণমান নিশ্চয়তা বিষয়ে সমঝোতা
৪. ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রকের মধ্যে ডিজিটাল উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে সমঝোতা
৫. ভারতের সংস্কৃতি মন্ত্রক এবং ইন্দোনেশিয়ার সংস্কৃতি মন্ত্রকের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (মেয়াদ ২০২৫-২৮)।
প্রতিবেদনসমূহ
১. তৃতীয় ভারত–ইন্দোনেশিয়া সিইও ফোরাম: সহ-সভাপতিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি প্রাবোও-র উপস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের যৌথ প্রতিবেদন উপস্থাপন করেন।
SC/PK..