Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন


নতুন দিল্লি, ০৩ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে চমকপ্রদ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:

“আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ভারতীয় দলের চমকপ্রদ জয়। ফাইনালে এই কৃতিত্ব অত্যন্ত দক্ষতা এবং আত্মবিশ্বাসের পরিচায়ক। এই দল গোটা প্রতিযোগিতা জুড়ে অসাধারণ দলীয় সংহতি এবং নাছোড়বান্দা মনোভাব প্রদর্শন করেছে। খেলোয়াড়দের আমার অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চাম্পিয়নদের খেলাধুলো করতে অনুপ্রাণিত করবে। 

#WomensWorldCup2025”

 

SC/AP/SKD