পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ড. পিয়ের-সিলভ্যাঁ ফিলিয়োজার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, সংস্কৃত ভাষা অধ্যয়ন, বিশেষত সাহিত্য ও ব্যাকরণের ক্ষেত্রে এর প্রসার ঘটাতে তাঁর অনন্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন:
“সংস্কৃত ভাষা অধ্যয়নকে জনপ্রিয় করতে, বিশেষ করে সাহিত্য ও ব্যাকরণের ক্ষেত্রে, ড. পিয়ের-সিলভ্যাঁ ফিলিয়োজার অভাবনীয় প্রচেষ্টা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ভারতের সঙ্গে এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। এই শোকের সময়ে তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”
**
SSS/SS
Dr. Pierre-Sylvain Filliozat will be remembered for his exemplary efforts to popularise Sanskrit studies, especially in the field of literature and grammar. He was deeply connected with India and Indian culture. Pained by his passing away. My thoughts are with his family and…
— Narendra Modi (@narendramodi) December 31, 2024