Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিহারের সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, দুই উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিহারের সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, দুই উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রীর  অভিনন্দন


নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। 

এক্স বার্তায় তিনি বলেছেন:

“বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী নীতীশ কুমারকে অভিনন্দন। তিনি একজন অভিজ্ঞ প্রশাসক, দীর্ঘ সময় ধরে তিনি সুশাসনের প্রমাণ রেখেছেন। তাঁর এই মেয়াদের জন্য তাঁকে আমার শুভেচ্ছা। 

@NitishKumar”

অন্য এক এক্স বার্তায় দুই উপমুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরী এবং শ্রী বিজয় সিনহাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন :

“বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়ায় শ্রী সম্রাট চৌধুরী এবং শ্রী বিজয় সিনহাকে অভিনন্দন। দুই নেতাই মানুষের সেবা করার জন্য তৃণমূল স্তরে অনেক কাজ করেছেন। তাঁদের জন্য শুভেচ্ছা।

@samrat4bjp 
@VijayKrSinhaBih”

বিহারের নতুন মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“বিহার সরকারের মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন তাঁদের শুভেচ্ছা। নিষ্ঠাবান নেতাদের নিয়ে এই চমৎকার দল বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাঁদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।”

 

SC/SD/NS….