Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী চারটি শ্রমবিধি বাস্তবায়নকে স্বাগত জানিয়েছেন


নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চারটি শ্রমবিধি বাস্তবায়নকে স্বাগত জানিয়েছেন। তিনি এই  চারটি শ্রমবিধি বাস্তবায়নকে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ব্যাপক এবং প্রগতিশীল শ্রম-ভিত্তিক সংস্কারগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে এই সংস্কারগুলি শ্রমিকদের ব্যাপকভাবে ক্ষমতায়ন করবে, একই সঙ্গে বাস্তবায়ন উল্লেখযোগ্যভাবে সহজ করবে এবং ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা সহজভাবে ব্যবসা করার আবহ গড়ে তুলবে।

প্রধানমন্ত্রী বলেছেন যে চারটি শ্রমবিধি সর্বজনীন সামাজিক নিরাপত্তা, ন্যূনতম এবং সময়মত মজুরি প্রদান, নিরাপদ কর্মক্ষেত্র এবং জনগণের জন্য, বিশেষ করে নারী শক্তি এবং যুব শক্তির জন্য পারিশ্রমিকমূলক সুযোগের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।

শ্রী মোদী আরও বলেছেন যে এই সংস্কারগুলি ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি বাস্তুতন্ত্র তৈরি করবে যা শ্রমিকদের অধিকার রক্ষা করবে এবং ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করবে। তিনি আরও বলেন যে এগুলি আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে, উৎপাদনশীলতা বাড়াবে এবং একটি বিকশিত বা উন্নত ভারত গড়ার লক্ষ্যে জাতির যাত্রাকে ত্বরান্বিত করবে।

একাধিক পোস্টে শ্রী মোদী বলেছেন;
“শ্রমেব জয়তে!
আজ, আমাদের সরকার চারটি শ্রমবিধি কার্যকর করেছে। স্বাধীনতার পর থেকে এটি সবচেয়ে ব্যাপক এবং প্রগতিশীল শ্রম-ভিত্তিক সংস্কারগুলির মধ্যে একটি। এটি আমাদের কর্মীদের ব্যাপকভাবে ক্ষমতায়ন করে। এটি বাস্তবায়নকে উল্লেখযোগ্যভাবে সহজ করে তোলে এবং ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা সহজভাবে ব্যবসা করার আবহ গড়ে তোলে। 
#শ্রমেব_জয়তে 

#ShramevJayate

 

SC/SB/DM