Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি জির অনুপ্রেরণাদায়ী ভাষণে আলোকপাত করা হয়েছে আমাদের সংবিধানের অভিনবত্বের উপর এবং নাগরিকদের উদ্দীপ্ত করেছে গণতন্ত্রকে শক্তিশালী করতে, সাংবিধানিক আদর্শকে তুলে ধরতে এবং বিকশিত ভারত গঠন করতে


নতুন দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেওয়া অনুপ্রেরণাদায়ী ভাষণের প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে, রাষ্ট্রপতি সঠিকভাবে তুলে ধরেছেন ভারতের সংবিধানের অভিনবত্ব এবং প্রশংসা করেছেন সম্মিলিত আত্মশক্তির যা দেশকে এগিয়ে নিয়ে গেছে। তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রপতির ভাষণ প্রত্যেক নাগরিককে অনুপ্রাণিত করেছে, গণতন্ত্রকে শক্তিশালী করতে, সাংবিধানিক আদর্শকে তুলে ধরতে এবং বিকশিত ভারত গঠন করতে তাদের দায়বদ্ধতা পুনরায় ব্যক্ত করার জন্য। 

প্রধানমন্ত্রী এক্স-এ বলেছেন; 

“সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতিজি অত্যন্ত অনুপ্রেরণাদায়ী ভাষণ দিয়েছেন। তিনি সঠিকভাবে জোর দিয়েছেন আমাদের সংবিধানের অভিনবত্বের উপর এবং প্রশংসা করেছেন সম্মিলিত শক্তির যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। তাঁর ভাষণ প্রত্যেক নাগরিককে অনুপ্রাণিত করেছে, গণতন্ত্রকে শক্তিশালী করতে, সাংবিধানিক আদর্শকে তুলে ধরতে এবং বিকশিত ভারত গঠনে তাদের দায়বদ্ধতা পুনরায় ব্যক্ত করার জন্য। 

@rashtrapatibhvn”

SC/AP/SKD