পিএমইন্ডিয়া
নতুন দিল্লি: ৩০ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মহামান্য ডেলসি এলোয়না রদ্রিগেজ গোমেজ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন।
দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্কসহ সকল ক্ষেত্রে ভারত-ভেনিজুয়েলা অংশীদারিত্বকে আরও প্রসারিত ও গভীর করতে সম্মত হয়েছেন।
উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন এবং গ্লোবাল সাউথের জন্য তাদের ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
দুই নেতা ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।
SC/SB/DM
Spoke with Acting President of Venezuela, Ms. Delcy Rodríguez. We agreed to further deepen and expand our bilateral partnership in all areas, with a shared vision of taking India-Venezuela relations to new heights in the years ahead. @delcyrodriguezv
— Narendra Modi (@narendramodi) January 30, 2026
Hablé con la presidenta interina de Venezuela, la Sra. Delcy Rodríguez. Acordamos profundizar y ampliar aún más nuestra asociación bilateral en todos los ámbitos, con la visión compartida de llevar las relaciones entre la India y Venezuela a nuevas cotas en los próximos años.…
— Narendra Modi (@narendramodi) January 30, 2026