Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ ভারতকে কীভাবে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে, সার্বিয়ার প্রেসিডেন্টের লেখা এই সংক্রান্ত একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

 

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের নেতৃত্বদান নিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট মাননীয় আলেক্সান্ডার বুকিচের প্রশংসাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এক্স-এ পিএমও ইন্ডিয়া হ্যান্ডলে বলা হয়েছে :

“সার্বিয়ার প্রেসিডেন্ট @predsednikrs লিখেছেন, ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট সম্মেলনের চেয়েও বড় কিছু। এই শীর্ষ সম্মেলন ভারতকে কীভাবে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে, তা তিনি বিস্তারিত তুলে ধরেছেন।” 

“সার্বিয়া প্রজতন্ত্রের প্রেসিডেন্ট আলেক্সান্ডার বুকিচ একটি সুন্দর নিবন্ধ লিখেছেন, যেখানে তিনি এআই সম্পর্কে বলেছেন। একইসঙ্গে তিনি এআই-এর ক্ষেত্রে ভারতের অগ্রগতি এবং ভারত-সার্বিয়ার শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরেছেন! @predsednikrs”

SC/MP/AS