Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওপেনএআই-এর সিইও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

ওপেনএআই-এর সিইও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন


নয়া দিল্লি: ২০ ফেব্রুয়ারি ২০২৬
 

ওপেনএআই-এর সিইও মিঃ স্যাম অল্টম্যান আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের পর, প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত এআই-তে ব্যাপক অগ্রগতি করছে এবং প্রতিভা ও উদ্ভাবনের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে উঠতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের প্রতিভাবান যুবসমাজে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যা এই রূপান্তরকারী খাতে প্রাণশক্তি যোগাবে।

এক্স-হ্যান্ডেলে স্যাম অল্টম্যানের একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেন:

“এটি সত্যিই একটি খুব ভালো বৈঠক ছিল। ভারত এআই-এর বিশ্বে বিরাট অগ্রগতি করছে। আমরা বিশ্বকে আমাদের প্রতিভাবান যুবসমাজে বিনিয়োগ করার এবং এই খাতে প্রাণশক্তি যোগানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@OpenAI”

 

**
SC/SB/DM