পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ০১ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে কথা বললেন।
প্রধানমন্ত্রী আরব আমিরশাহীর উপর হামলার কঠোর নিন্দা করেছেন এবং হামলায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যে এই সঙ্কটের সময়ে ভারত আরব আমিরশাহীর পাশে আছে।
আরব আমিরশাহীতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষার দিকে নজর দেওয়ার জন্য সেদেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেছেন যে, উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, সুরক্ষা এবং স্থিরতাকে সমর্থন জানায় ভারত।
প্রধানমন্ত্রী এক্স-এ ভাগ করে নিয়েছেন:
“আরব আমিরশাহীর প্রেসিডেন্ট আমার ভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বললাম। কঠোর নিন্দা করেছি আরব আমিরশাহীর উপর হামলার এবং শোক জানিয়েছি হামলায় প্রাণহানিতে। ভারত এই সঙ্কটের সময়ে আরব আমিরশাহীর পাশে আছে।
আরব আমিরশাহীতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষার দিকে নজর দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি। আমরা উত্তেজনা প্রশমন আঞ্চলিক শান্তি, সুরক্ষা এবং স্থিরতাকে সমর্থন জানাই।”
SC/AP/SKD
Spoke with President of the UAE, my brother Sheikh Mohamed bin Zayed Al Nahyan. Strongly condemned the attacks on the UAE and condoled the loss of lives in these attacks. India stands in solidarity with the UAE in these difficult times.
— Narendra Modi (@narendramodi) March 1, 2026
Thanked him for taking care of the Indian…
تحدثتُ مع رئيس دولة الإمارات العربية المتحدة، أخي الشيخ محمد بن زايد. أدنتُ بشدة الهجمات على الإمارات، وقدمتُ تعازيَّ الحارة في الخسائر البشرية الناجمة عنها. الهند تقف متضامنةً مع الإمارات في هذه الظروف الصعبة.
— Narendra Modi (@narendramodi) March 1, 2026
شكرته على رعايته للجالية الهندية المقيمة في الإمارات. ندعم خفض…