Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেখানকার মানুষ ও সরকারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ৭ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেখানকার মানুষ ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;

“সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমি নেপালের মানুষ ও সরকারকে উষ্ণ অভিনন্দন জানাই। এটি অত্যন্ত আনন্দের যে, আমার নেপালী ভাই-বোনেরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। 

নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গর্বের মুহূর্ত হল, এই ঐতিহাসিক মাইলফলক। 

একজন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যেতে নেপালের মানুষ এবং তাঁদের নতুন সরকারের ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ।”

http:// https://x.com/narendramodi/status/2030239235060678702

SC/MP/AS