Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডরের উদ্বোধনে তাঁর ভাষণের কিছু ঝলক ভাগ করে নিয়েছেন

প্রধানমন্ত্রী দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডরের উদ্বোধনে তাঁর ভাষণের কিছু ঝলক ভাগ করে নিয়েছেন


নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২৬ 

 

দিল্লি-দেরাদু্ন অর্থনৈতিক করিডরের উদ্বোধনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণের কিছু ঝলক ভাগ করে নিয়েছেন।
এক্স হ্যান্ডলে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “বাবাসাহেব ডঃ আম্বেদকরের জীবন দরিদ্র, বঞ্চিত ও শোষিতদের ন্যায়বিচারে উৎসর্গীকৃত ছিল। আমাদের সরকারও আজ একই মনোভাব নিয়ে সকলের জন্য প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রদানে অঙ্গীকারবদ্ধ”।
“উন্নয়নের জীবনরেখা হ’ল – দেশের সড়ক, মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, আকাশপথ, রেলপথ এবং জলপথ। গত এক দশক ধরে আমাদের সরকার এগুলি নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছে”।
“আজ উদ্বোধন হওয়া দিল্লি – দেরাদুন অর্থনৈতিক করিডর এই সমগ্র অঞ্চলটিকে বদলে দিতে চলেছে। এটি শুধু ভ্রমণকে সুলভ ও দ্রুততরই করবে না, বরং উত্তরাখণ্ডের পর্যটন ও বাণিজ্যের জন্যও ব্যাপকভাবে লাভজনক হবে”।
“দেবভূমি উত্তরাখণ্ডের পক্ষ থেকে আমি সারা দেশের সকল রাজনৈতিক দলকে নারী শক্তি বন্দন আইনের সংশোধনীকে সমর্থন করার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। আমরা নিশ্চিত করব, দেশের মা ও বোনেরা ২০২৯ সালের মধ্যে তাঁদের অধিকার লাভ করবেন”।
“সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করাই হোক কিংবা আমাদের সামরিক পরিবারগুলির সুবিধা ও সম্মান নিশ্চিত করাই হোক, আমাদের সরকার এ ব্যাপারে কোনও প্রচেষ্টারই ত্রুটি রাখবে না”।

SC/AB/SB