Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তরপ্রদেশের মির্জাপুরে দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন। মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রী এককালীন অনুদান হিসেবে পিএমএনআরএফ থেকে প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। 
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেনঃ
“উত্তরপ্রদেশের মির্জাপুরে দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখিত। শোকস্তব্ধ পরিবারকে জানাই আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এককালীন অনুদান হিসেবে পিএমএনআরএফ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করেঃ PM @narendramodi”  

 
SC/AP/AG