Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

একজন প্রতিনিধির প্রকৃত সংকল্পের ওপর আলোকপাত করে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৯ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একজন প্রতিনিধির প্রকৃত সংকল্পকে তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সতর্ক নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হল, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে রেকর্ড ভোটদান।

 

এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :

 

“দেশের এক সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হল গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে রেকর্ড ভোটদানকে সুনিশ্চিত করা। এইভাবে আমরা ভারতের নব নির্মাণে সক্রিয় যোগদানকে কেবল সুনিশ্চিত করায় নয়, এক সক্ষম এবং শক্তিশালী রাষ্ট্র নির্মাণকে আরও দৃঢ় করতে পারবো।

 

राज्ञो हि व्रतमुत्थानं यज्ञः कार्यानुशासनम्।

दक्षिणा वृत्तिसाम्यं च दीक्षितस्याभिषेचनम्॥”

 

জনকল্যাণের প্রেক্ষিত থেকে নিরন্তর তাদের সামাজিক উন্নয়ন, পবিত্র দায়িত্ব হিসেবে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন, ন্যায়বিচার সুনিশ্চিত করা, মুক্ত হস্তে দান, সবাইকে সমান ভাবে দেখা, নিজেকে কলুষমুক্ত রাখা, সুশৃঙ্খল এবং নিবেদিত প্রাণ ও উৎসর্গীকৃত চেতনার একজন প্রতিনিধির এটাই প্রকৃত সংকল্প।

 

SC/AB/NS