Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তরপ্রদেশের বারাণসীতে মহিলা সম্মেলনের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশের বারাণসীতে মহিলা সম্মেলনের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৮ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মহিলা সম্মেলনের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মহিলা সশক্তিকরণে সরকারের অবিচল দায়বদ্ধতা, নারী শক্তির অংশগ্রহণকে অনুপ্রেরণাদান এবং কাশীর নিরন্তর উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি। 

 

এক্স সমাজমাধ্যমে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

 

“বারাণসীতে মহিলা সম্মেলন আমাদের নারী শক্তির অংশগ্রহণে অত্যন্ত প্রেরণাদায়ক।”

pic.twitter.com/HzJ1J8Fg88

 

“আমাদের সরকারের নীতির কেন্দ্রস্থলে রয়েছেন বোন এবং কন্যারা। কাশীর মহিলা সম্মেলন নারী শক্তির বন্দনা এবং বিকাশের উৎসব।”

pic.twitter.com/50CCe34wK4

 

“উত্তরপ্রদেশের বনস ডেয়ারির সঙ্গে যুক্ত লক্ষাধিক বোন সুন্দর কাজ করছেন। আজ এই বোনদের অ্যাকাউন্টে সরাসরি বোনাস পৌঁছে গেছে। আমি এইসব বোনদের অনেক অনেক অভিনন্দন জানাই।”

pic.twitter.com/xQHGYUpUOf

 

“দেশে বোন এবং কন্যাদের মহিলা সংরক্ষণে বাধা দেওয়া পরিবারবাদী এবং তুষ্টিকরণে ডুবে থাকা দলগুলির কুটিল মনের পরিচয় পাওয়া গেছে। এদের শাস্তি দিতেই অসম, কেরলম, পুদুচেরি, বাংলা এবং তামিলনাড়ুতে রেকর্ড ভোটদান।”

pic.twitter.com/gSCbNC684g

 

“সংযোগ বা স্বাস্থ্য পরিষেবা পরিমণ্ডলই হোক, কিংবা কাশীর পরম্পরাকে সংরক্ষণ, এখানকার লোকেদের জীবনের সাচ্ছন্দ্য বিধানের জন্য আমি কোনও চেষ্টার ত্রুটি রাখব না।”

pic.twitter.com/uJUJT4vser

 

SC/AB/NS