পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ৪মে, ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণাণজি-কে, আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, উপরাষ্ট্রপতি ‘বিকশিত ভারত’ গড়ার সম্মিলিত স্বপ্নকে শক্তিশালী করার জন্য বহু প্রয়াস গ্রহণ করেছেন। সংসদীয় কর্মসূচীর কর্মদক্ষতা বৃদ্ধি ও একে আর-ও কার্যকর করার জন্য তাঁর প্রতিনিয়ত উদ্যোগ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর গভীর অঙ্গীকারকে প্রতিফলিত করে।
প্রধানমন্ত্রী আরও বলেন , দরিদ্র ও প্রান্তিক মানুষদের সার্বিক উন্নয়নের জন্য উপরাষ্ট্রপতির স্থির লক্ষ্যও সমানভাবে অনুপ্রেরণাদায়ক। জনজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে, শৃঙ্খলা মেনে অবিচলভাবে কাজ করেন। প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির সুস্বাস্থ্য, আনন্দময় জীবন এবং দেশের সেবায় দীর্ঘায়ু কামনা করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ উপরাষ্ট্রপতি থিরু সিপি রাধাকৃষ্ণাণজি-কে, আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানাই। ‘বিকশিত ভারত’ গড়ার সম্মিলিত স্বপ্নকে শক্তিশালী করার জন্য বহু প্রয়াস গ্রহণ করেছেন তিনি। সংসদীয় কর্মসূচীর কর্মদক্ষতা বৃদ্ধি ও একে আর-ও কার্যকার করার জন্য তাঁর প্রতিনিয়ত উদ্যোগ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর গভীর অঙ্গীকারকে প্রতিফলিত করে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের সার্বিক উন্নয়নের জন্য উপরাষ্ট্রপতির স্থির লক্ষ্যও সমানভাবে অনুপ্রেরণাদায়ক। জনজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে, শৃঙ্খলা মেনে অবিচলভাবে কাজ করেন। আমি তাঁর সুস্বাস্থ্য, আনন্দময় জীবন এবং দেশের সেবায় দীর্ঘায়ু কামনা করি।“
SC/CB/DM
Warm birthday greetings to Vice President Thiru CP Radhakrishnan Ji. He is making numerous efforts to strengthen our collective dream of building a Viksit Bharat. His consistent efforts to enhance the productivity and effectiveness of our Parliamentary proceedings reflect his…
— Narendra Modi (@narendramodi) May 4, 2026