পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ৯মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পঁচিশে বৈশাখে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী এক লেখক, চিন্তাবিদ ও কবি, ব্যতিক্রমী দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী। কবি ছিলেন ভারতীয় সভ্যতার আত্মার এক কালজয়ী কণ্ঠস্বর।
শ্রী মোদী বলেন, কবিগুরু মানবতার অন্তর্ভেদী অনুভূতি এবং ভারতীয় সংস্কৃতির মহৎ আদর্শ তুলে ধরেন। গুরুদেব নতুন নতুন ভাবনা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছে। গুরুদেবের চিন্তাধারা মানুষের মনকে আলোকিত করবে এবং তাদের পথ দেখাবে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“আজ, পঁচিশে বৈশাখের বিশেষ দিনে, আমরা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আন্তরিক শ্রদ্ধা জানাই।
গুরুদেব ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী একজন লেখক, চিন্তাবিদ এবং কবি। তিনি একজন ব্যতিক্রমী দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী। কবি ছিলেন ভারতীয় সভ্যতার আত্মার এক কালজয়ী কণ্ঠস্বর, যিনি মানবতার অন্তর্ভেদী অনুভূতি এবং ভারতীয় সংস্কৃতির মহৎ আদর্শ তুলে ধরেন। গুরুদেব নতুন নতুন ভাবনা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছেন।
আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তাঁর চিন্তাধারা মানুষের মনকে আলোকিত করুক এবং আমাদের পথ দেখাক।”
SC/CB/NS
Today, on the special occasion of Pochishe Boishakh, we pay our heartfelt tributes to Gurudev Tagore.
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
Gurudev Tagore was a writer, thinker and poet of extraordinary brilliance. He made a mark as an exceptional philosopher, educationist, artist and a timeless voice of India’s…
আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি।
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
গুরুদেব ঠাকুর ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত…