Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সেমিকন্ডাক্টর উৎপাদনের লক্ষ্যে এএসএমএল ও টাটা ইলেকট্রনিক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর উৎপাদনের লক্ষ্যে এএসএমএল ও টাটা ইলেকট্রনিক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৬ মে ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, নেদারল্যান্ডসের মহামান্য প্রধানমন্ত্রী রব জেটেন-এর উপস্থিতিতে, আজ গুজরাটের ধলেরায় একটি সেমিকন্ডাক্টর ‘ফ্যাব’ স্থাপনে সহায়তার লক্ষ্যে টাটা ইলেকট্রনিক্স এবং এএসএমএল-এর মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি প্রত্যক্ষ করেন।

 

গুজরাটে ভারতের প্রথম ‘ফ্রন্ট-এন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব’ স্থাপনের জন্য টাটা ইলেকট্রনিক্স এবং এএসএমএল-এর যৌথ অংশীদারিত্বের সিদ্ধান্তকে দুই প্রধানমন্ত্রীই স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী এই অংশীদারিত্বকে দেশে একটি সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে তোলার পথে ভারতের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

 

এএসএমএল হলো নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বহুজাতিক কর্পোরেশন এবং উচ্চ-নির্ভুলতাসম্পন্ন লিথোগ্রাফি যন্ত্রপাতির অন্যতম শীর্ষস্থানীয় সরবরাহকারী; সেমিকন্ডাক্টর চিপ তৈরির ক্ষেত্রে এই যন্ত্রপাতি অত্যন্ত অপরিহার্য। টাটা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান—টাটা ইলেকট্রনিক্স—হলো একটি ভারতীয় ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা, যারা বর্তমানে গুজরাটে একটি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে।

 

নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের (সিইও) সঙ্গে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য এখানে দেখা যেতে পারে – https://www.mea.gov.in/Speeches-Statements-hi.htm?dtl/41158

 

 

 

SC/SB/AS