Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আমাদের মাতৃভূমির পবিত্র ঐতিহ্য তুলে ধরে এবং সকলের সমৃদ্ধির কামনা করে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন


নতুন দিল্লি  ২১  মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে বলেছেন যে,  আমাদের মাতৃভূমি আধ্যাত্মিক সাধনা ও উপাসনার পাশাপাশি সাহস, শক্তি এবং সার্বজনীন কল্যাণের পবিত্র ভূমি। মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে এই কামনা করেছেন শ্রী মোদী। 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেন:

“আমাদের মাতৃভূমি সাধনা এবং উপাসনার পাশাপাশি সাহস, শক্তি এবং সকলের কল্যাণের পুণ্যভূমি মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি সকলকে যেন সর্বদা সুখ-সমৃদ্ধিতে পরিুপূর্ণ রাখে। এই কামনা করি।

यां पूर्वे पूर्वजना विचक्ररे इस्यां देवा असुरंभ्यवर्तयन् ।
गवामश्वानां वयसश्च विष्ठा भगं वर्चः पृथिवी नो दधातु।।”

যে ভূমিতে আমাদের পূর্বপুরুষেরা মহান ও কল্যাণকর কাজ করেছিলেন, যেখানে দেবতারা অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন, সেই শক্তিতে পরিপূর্ণ মাতৃভূমি আমাদের বিস্তীর্ণ স্থান ও সমৃদ্ধি প্রদান করুক।

 

SC/ PM /CS…