Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘সহজ জীবনযাত্রা’ এবং ‘সহজে ব্যবসা বাণিজ্য করা’-র মতো বিষয়গুলি নিয়ে মন্ত্রী পরিষদের একটি বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২২ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল মন্ত্রী পরিষদের একটি ফলপ্রসূ বৈঠক সম্পর্কে জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, ‘সহজ জীবনযাত্রা’ এবং ‘সহজে ব্যবসা বাণিজ্য করা’-র মতো বিষয়গুলি নিয়ে মন্ত্রী পরিষদের সদস্যরা আলোচনা করেছেন। বিকশিত ভারতের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগকে কীভাবে কার্যকর করা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে শ্রী মোদী জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“গতকাল মন্ত্রী পরিষদের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘সহজ জীবনযাত্রা’ এবং ‘সহজে ব্যবসা বাণিজ্য করা’-র মতো বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। বিকশিত ভারতের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগকে কীভাবে কার্যকর করা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে”।

 

SC/CB/SKD