পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, কিছু মানুষ নিজেই নিজের কাজ দারুণ দক্ষভাবে করতে পারেন, আবার অনেকে তাঁদের অর্জিত জ্ঞান অথবা দক্ষতা অন্যকে প্রদান করেন। যে ব্যক্তি নিজের কাজ নিজেই করতে পারেন এবং অন্যদের শেখাতেও পারেন তাঁর মধ্যে শিক্ষকের সব গুণ বিদ্যমান
প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন-
“শ্লিষ্টা ক্রিয়া কস্যচিদাত্মাসংস্থা সন্ডংক্রান্তিরণস্য বিশেষযুক্তা।
যস্যোভয়ম সাধু স শিক্ষকাণাং ধুরি প্রতিষ্টাপয়িতব্য এব।।”
এই সুভাষিতমে বলা হয়েছে, কিছু মানুষ অনুশীলনে দক্ষ, আবার অনেকে শিক্ষাদানে পারদর্শী। যে ব্যক্তি নিজের কাজ নিজেই করতে পারেন এবং অন্যদের শেখাতেও পারেন তাঁর মধ্যে শিক্ষকের শ্রেষ্ঠ গুণগুলি বিদ্যমান।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“श्लिष्टा क्रिया कस्यचिदात्मसंस्था सङ्क्रान्तिरन्यस्य विशेषयुक्ता।
यस्योभयं साधु स शिक्षकाणां धुरि प्रतिष्ठापयितव्य एव।।”
https://x.com/narendramodi/status/2061274028757893326
SC/CB/DM
श्लिष्टा क्रिया कस्यचिदात्मसंस्था सङ्क्रान्तिरन्यस्य विशेषयुक्ता।
— Narendra Modi (@narendramodi) June 1, 2026
यस्योभयं साधु स शिक्षकाणां धुरि प्रतिष्ठापयितव्य एव।। pic.twitter.com/xKT12kwrRt