পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ০৫ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের জনগণকে এই চমৎকার সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এটি প্রত্যেক দেশবাসীর জন্য অনুপ্রেরণাস্বরূপ। প্রধানমন্ত্রী মন্তব্য করেন বলেন, ‘এক পেঢ় মা কে নাম’ অভিযানের সঙ্গে যুক্ত এই অসাধারণ সাফল্য স্পষ্টভাবে প্রমাণ করে যে, বর্তমানে সময়ে মানুষ পরিবেশ সংরক্ষণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
এই ধরনের মহৎ উদ্যোগগুলি কেবল উত্তর প্রদেশের জন্যই নয়, সমগ্র দেশের জন্য একটি সবুজ ভবিষ্যৎ বাস্তবায়নে অনেক দূর এগিয়ে যাবে এবং অত্যন্ত উপকারী প্রমাণিত হবে বলে শ্রী মোদী তাঁর দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন,
এই অসাধারণ সাফল্যের জন্য উত্তর প্রদেশে আমার পরিবারের সকল সদস্যকে অনেক অভিনন্দন। এটি দেশের প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে! ‘এক পেঢ় মা কে নাম’ অভিযানের এই আশ্চর্যজনক সাফল্য প্রমাণ করে যে, বর্তমানে মানুষ পরিবেশ সুরক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের উদ্যোগ শুধু উত্তর প্রদেশ নয়, সমগ্র দেশের জন্য একটি সবুজ ভবিষ্যৎ বাস্তবায়নে অত্যন্ত সহায়ক হবে বলে আমি আত্মবিশ্বাসী।
SC/PM/AS
हर देशवासी को प्रेरित करने वाली इस शानदार उपलब्धि के लिए उत्तर प्रदेश के मेरे सभी परिवारजनों को बहुत-बहुत बधाई! 'एक पेड़ माँ के नाम' अभियान से जुड़ी यह अद्भुत सफलता बताती है कि आज पर्यावरण संरक्षण के लिए लोग पूरी तरह से प्रतिबद्ध हैं। मुझे पूरा विश्वास है कि इस तरह की पहल उत्तर… https://t.co/OyFhJo8s0O
— Narendra Modi (@narendramodi) June 5, 2026