Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কুয়েতের আমিরের সঙ্গে কথা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর


নয়াদিল্লি, ০৯ জুন, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের আমির মাননীয় শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-র সঙ্গে টেলিফোনে কথা বলেন।

উভয় নেতা পশ্চিম এশিয়ায়  নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রী উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কুয়েতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলার তীব্র নিন্দা করেন।

শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির ওপর ফের জোর দেন প্রধানমন্ত্রী।

কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয়ের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগত মনোযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানান।

 

SC/MP/SB