Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী গত ১২ বছরে মানসম্মত স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার প্রচেষ্টার ওপর আলোকপাত করেছেন


নতুন দিল্লি, ১৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, গত ১২ বছরে ভারত উন্নতমানের স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি ‘আয়ুষ্মান ভারত’-এর অধিকারী দেশ হিসেবে পরিচিত হতে পেরে আমরা গর্ববোধ করি; এই কর্মসূচির মাধ্যমে সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষদেরও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে।

শ্রী মোদী জানান, ‘প্রধানমন্ত্রী ভারতীয় জন-ঔষধি পরিযোজনা’-র মতো উদ্যোগের ফলে ওষুধ এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের  মতো চিকিৎসা সরঞ্জামের দাম কমেছে, যা বহু মানুষকে উপকৃত করেছে।

প্রধানমন্ত্রী মোদী লক্ষ্য করেন যে, একই সঙ্গে আরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান ও আসন উপলব্ধ হওয়ার ফলে চিকিৎসা শিক্ষা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে। স্বা স্বাস্থ্য পরিষেবাকে যে আমূল পরিবর্তন এসেছে তার একটি চিত্র তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন, একটি সুস্থ ভারত গড়ে তোলার লক্ষ্যে আমরা এখন পর্যন্ত অর্জিত সাফল্যের ওপর ভিত্তি করে আরও এগিয়ে যাব।

এক্স-এ ধারাবাহিক কয়েকটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন:

“গত ১২ বছরে ভারত উন্নতমানের স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করেছে।

বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবাকে কর্মসূচি ‘আয়ুষ্মান ভারত’-এর অধিকারী দেশ হিসেবে পরিচিত হতে পেরে আমরা গর্ববোধ করি; এই কর্মসূচির মাধ্যমে সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষদেরও উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

‘প্রধানমন্ত্রী ভারতীয় জন-ঔষধি পরিযোজনা’-র মতো উদ্যোগের ফলে ওষুধ এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের মতো চিকিৎসা সরঞ্জামের দাম কমেছে, যা বহু মানুষকে উপকৃত করেছে।

একই সঙ্গে, আরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান ও আসন উপলব্ধ হওয়ার ফলে চিকিৎসা শিক্ষা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে।

একটি সুস্থ ভারত গড়ে তোলার লক্ষ্যে আমরা এখন পর্যন্ত অর্জিত সাফল্যের ওপর ভিত্তি করে আরও এগিয়ে যাব।

#12YearsOfSwasthBharat”

https://x.com/narendramodi/status/2066030147975966815?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2066030147975966815%7Ctwgr%5E8b919b4023e505d7754edf023bd142a2a488a2ce%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2272631reg%3D3lang%3D1

“স্বাস্থ্যখাত কীভাবে রূপান্তরিত হয়েছে, তার এক ঝলক…

#12YearsOfSwasthBharat”

https://x.com/narendramodi/status/2066029639244648900?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2066029639244648900%7Ctwgr%5E8b919b4023e505d7754edf023bd142a2a488a2ce%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2272631reg%3D3lang%3D1

SC/SB/AS