Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন উদ্ভাবন এবং উদ্যোগের বৈচিত্র্যের ভূমিকাকে তুলে ধরতে


নতুন দিল্লি, ১৫ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, উদ্ভাবন এবং উদ্যোগের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির ভাবনা, চিন্তা করার একটি নির্দিষ্ট ধরন আছে এবং একটি অভিনব সৃজনশীল দর্শন আছে এবং এটাই সেই বৈচিত্র্য যা নতুন সম্ভাবনা তুলে ধরে। তিনি উল্লেখ করেছেন যে, জলের যেমন বিভিন্ন উৎসের বিভিন্ন স্বাদ তেমনই প্রতিটি মেধার রয়েছে নিজস্ব অভিনব পরিচিতি এবং অবদান। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, উদ্ভাবন এবং অগ্রগতি সম্ভব বিভিন্ন ভাবনা এবং সক্ষমতার সম্মিলনে।

প্রধানমন্ত্রী এই সূত্রে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন – 

“পিণ্ডে পিণ্ডে মতির্ভিন্না কুণ্ডে কুণ্ডে নবং পয়ঃ।
জাতৌ জাতৌ নওয়াচারাঃ নওয়া বাণী মুখে মুখে।।”

 

SC/AP/SKD