Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী যোগ এবং সুস্থ বার্ধক্য নিয়ে লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন


নতুন দিল্লি, ১৪ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদবের লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। 

নিবন্ধটিতে তুলে ধরা হয়েছে একটি শক্তিশালী এবং আরও উন্নত দেশ গঠন করতে নাগরিকরা তাঁদের জীবনের প্রতিটি পর্বে যেন সুস্থ, সক্রিয় এবং কর্মঠ থাকেন তা নিশ্চিত করার প্রয়োজনীতাকে। এটিতে জোর দেওয়া হয়েছে যে কীভাবে ভারতের চিরকালীন জ্ঞান থেকে উত্থিত যোগ স্বাস্থ্য বিষয়ে একটি সার্বিক ব্যবস্থার নিদান দেয় এবং সারা জীবনের সঙ্গী হিসেবে সুস্থ বার্ধক্য লাভ করতে সাহায্য করে তার উপর।

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে;

“যখন সারা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ পালন করতে প্রস্তুত, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী @mpprataprao শক্তিশালী এবং আরও উন্নত দেশ গঠন করতে নাগরিকদের জীবনের সকল পর্বে সুস্থ, সক্রিয় এবং কর্মঠ থাকার নিশ্চয়তা সম্পর্কে লিখেছেন। 

তিনি জোর দিয়েছেন, যোগের শিকড় রয়েছে ভারতের অনন্ত জ্ঞান ভান্ডারে, যা স্বাস্থ্য সম্পর্কে সার্বিক দর্শনটি শেখায়, সুস্থ বার্ধক্যকে সহায়তা দেওয়ার সঙ্গী হিসেবে সারা জীবন পাশে থাকে।”

 

SC/AP/SKD