Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


নয়াদিল্লি, ১৭  জুন  ২০২৬

 

ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন -এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। 

ভারতে এবছরের জানুয়ারিতে ষোড়শ ভারত – ইউ শিখর সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা ভারত – ইউরোপীয় ইউনিয়ন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। ভারত – ইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন হওয়া এক বড় সাফল্য বলে তাঁরা মনে করেন। 
ভারত এবং ইউ -র সম্পর্ক পারস্পরিক আস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। এবছরের জানুয়ারিতে গৃহীত যৌথ ভারত – ইউ সার্বিক কৌশলগত কর্ম পরিকল্পনা নিয়ে কাজের অগ্রগতিও পর্যালোচনা করেন তাঁরা। 

আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ও তাঁরা মতবিনিময় করেন।   

 

SC/AC/SG