পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীবনে জ্ঞান, প্রজ্ঞা ও দূরদৃষ্টির গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতার মতো সৎ গুণই হল জীবনে সাফল্যের প্রধান ভিত্তি। যাঁর এই গুণগুলি আছে, তিনি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও বিজয়ী হন।”
“शास्त्रे प्रतिष्ठा सहजश्च बोधः प्रागल्भ्यमभ्यस्तगुणा च वाणी ।
कालानुरोधः प्रतिभानवत्त्वमेते गुणाः कामदुघाः क्रियासु ॥”
এর অর্থ হল, বিষয়ের প্রামাণ্য জ্ঞান, স্বভাবজাত বিবেকবোধ, নির্ভীক আত্মবিশ্বাস, অনুশীলনের মাধ্যমে পরিমার্জিত বাগ্মিতা, সময়ের চাহিদা অনুধাবনের দূরদৃষ্টি এবং চিরনবীন দৃষ্টিভঙ্গী – এই ছয়গুণ মানুষের প্রতিটি প্রয়াসে কামধেনুর মতো কাজ করে, প্রতিটি লক্ষ্য অর্জনে সহায়ক হয়।
SC/SD/DM
ज्ञान, विवेक और दूरदर्शिता जैसे सद्गुण जीवन में सफलता का प्रमुख आधार हैं। इनसे समृद्ध व्यक्ति कठिन से कठिन चुनौतियों में भी विजयी होता है।
— Narendra Modi (@narendramodi) June 19, 2026
शास्त्रे प्रतिष्ठा सहजश्च बोधः प्रागल्भ्यमभ्यस्तगुणा च वाणी ।
कालानुरोधः प्रतिभानवत्त्वमेते गुणाः कामदुघाः क्रियासु ॥ pic.twitter.com/CEbEwoc7wl