পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২২ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের অভূতপূর্ব সাফল্য প্রমাণ করে, বিশ্বজুড়ে যোগ-এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সুস্বাস্থ্যের বিষয়টি যেমন নিশ্চিত হচ্ছে, পাশাপাশি তাঁরা এর ফলে আত্মপ্রত্যয়ের সঙ্গে ইতিবাচক জীবনযাপনেও অনুপ্রাণিত হচ্ছেন।
প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষায় একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন –
“চিত্তপ্রশমনোপায়ো যোগ ইত্যবিধীয়তে। প্রাণস্পন্দিরোধ ওয়া দ্বেধা যোগস্য ধারণা।”
এই সুভাষিতমে বলা হয়েছে, যোগ আমাদের মনকে সম্পূর্ণ শান্ত করে। এই লক্ষ্য অর্জনে যোগ-এর দুটি প্রধান পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে : মনকে শান্ত করা এবং শ্বাসপ্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“আন্তর্জাতিক যোগ দিবসের অভূতপূর্ব সাফল্য প্রমাণ করে, বিশ্বজুড়ে যোগ-এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সুস্বাস্থ্যের বিষয়টি যেমন নিশ্চিত হচ্ছে, পাশাপাশি তাঁরা এর ফলে আত্মপ্রত্যয়ের সঙ্গে ইতিবাচক জীবনযাপনেও অনুপ্রাণিত হচ্ছেন।”
“চিত্তপ্রশমনোপায়ো যোগ ইত্যবিধীয়তে। প্রাণস্পন্দিরোধ ওয়া দ্বেধা যোগস্য ধারণা।”
SC/CB/DM
अंतर्राष्ट्रीय योग दिवस की बड़ी सफलता इस बात का प्रमाण है कि योग न केवल दुनियाभर में करोड़ों लोगों को शारीरिक रूप से स्वस्थ बना रहा है, बल्कि उन्हें आत्मविश्वास के साथ सकारात्मक जीवन जीने के लिए प्रेरित भी कर रहा है।
— Narendra Modi (@narendramodi) June 22, 2026
चित्तप्रशमनोपायो योग इत्यभिधीयते। प्राणस्पन्दनिरोधो वा द्वेधा… pic.twitter.com/RotrHvHLLI