পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৮ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমা রাও-এর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, দেশের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ভারতের অগ্রগতির ক্ষেত্রে শ্রী পি ভি নরসিমা রাও দীর্ঘস্থায়ী অবদান রেখেছিলেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমা রাও-এর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। দেশের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ভারতের অগ্রগতির ক্ষেত্রে তিনি দীর্ঘস্থায়ী অবদান রেখেছিলেন। একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি নিজের বিশেষ ছাপ রেখেছিলেন। পাশাপাশি, তিনি ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত; ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি সম্পর্কে তাঁর ছিল গভীর জ্ঞান ও বোঝাপড়া।
SC/SB/AS
Tributes to former Prime Minister Shri PV Narasimha Rao Ji on his birth anniversary. He made enduring contributions to India’s progress during a critical phase of our nation’s history. He made a mark as an able administrator. He was also a distinguished scholar, blessed with…
— Narendra Modi (@narendramodi) June 28, 2026