পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ৩০ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হুল দিবস উপলক্ষ্যে বিদেশী শাসকদের অবিচারের বিরুদ্ধে সিদো-কানহু, চাঁদ- ভৈরব এবং ফুলো-ঝানোর মত যে সাহসী যোদ্ধারা সংগ্রাম করেছেন, তাঁদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেছেন, আদিবাসী সমাজের গৌরব ও মান-সম্মান রক্ষা করার জন্য তাঁদের সংগ্রাম ও আত্মবলিদানের ঘটনা দেশবাসীর মধ্যে উৎসাহ -উদ্দীপনার সঞ্চার ঘটিয়েছিল।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ
হুল দিবস আমাদের আদিবাসী সম্প্রদায়ের সেই অসাধারণ মনোভাবের এক বলিষ্ঠ প্রতীক, যারা মাতৃভূমির জন্য প্রাণ বিসর্জন দিতেও পিছপা হন নি। ভারতের ইতিহাসের এই গৌরবময় মুহূর্তে, আমি সেই সব বীর ও বীরাঙ্গনা—যেমন সিদো-কানহু, চাঁদ-ভৈরব এবং ফুলো-ঝানো—যাঁরা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আদিবাসীদের মর্যাদা ও সম্মান রক্ষায় তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনী দেশের মানুষের মধ্যে সর্বদা নতুন উৎসাহ-উদ্দীপনা ও শক্তির সঞ্চার করবে।
SC/CB/ DM …
हूल दिवस मातृभूमि के लिए मर-मिटने वाले हमारे आदिवासी समाज के अद्भुत जज्बे का सशक्त प्रतीक है। भारतीय इतिहास के इस गौरवशाली अवसर पर सिदो-कान्हू, चांद-भैरव और फूलो-झानो जैसे उन सभी वीर-वीरांगनाओं को मेरी आदरपूर्ण श्रद्धांजलि, जिन्होंने विदेशी शासन के अन्याय का डटकर मुकाबला किया।…
— Narendra Modi (@narendramodi) June 30, 2026
ᱦᱩᱞ ᱢᱟᱦᱟᱸ ᱫᱚ ᱡᱟᱱᱟᱢ ᱫᱤᱥᱟᱹᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱤᱣᱤ ᱟᱞᱟᱭ ᱟᱠᱟᱫ ᱟᱹᱵᱩ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱ ᱫᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱠᱮᱴᱮᱡ ᱪᱤᱱᱦᱟᱹ ᱠᱟᱱᱟ᱾ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱟᱹᱢ ᱨᱮᱭᱟᱜ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮ ᱱᱚᱣᱟᱸ…
— Narendra Modi (@narendramodi) June 30, 2026