পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামবিলাস পাসওয়ান জির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী মন্তব্য করেন, “তিনি সমাজের বঞ্চিত ও দুর্বল অংশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জনসেবা ও জাতীয় সেবার প্রতি তাঁর নিষ্ঠার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।”
প্রধানমন্ত্রী সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন:
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জি-র জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি সমাজের সুবিধাবঞ্চিত ও দুর্বল অংশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জনসেবা ও জাতীয় সেবার প্রতি তাঁর নিষ্ঠার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
SC/SB/AS
पूर्व केंद्रीय मंत्री रामविलास पासवान जी की जयंती पर उन्हें मेरी भावभीनी श्रद्धांजलि। समाज के वंचित और कमजोर वर्गों के उत्थान के लिए उन्होंने अहम योगदान दिया। जनसेवा और राष्ट्रसेवा के प्रति अपने समर्पण भाव के लिए वे हमेशा याद किए जाएंगे। pic.twitter.com/SPkoNgmuMu
— Narendra Modi (@narendramodi) July 5, 2026