পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৭ জুলাই, ২০২৬
ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্ত, রাষ্ট্রপতির বাসভবন ইস্তানা মার্ডেকা’তে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সুবিয়ান্ত ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে এদেশে এসেছিলেন। এরপর, এটিই দুই নেতার প্রথম বৈঠক।
দুই নেতার মধ্যে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল ও আর্থিক প্রযুক্তি, জ্বালানী, স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ, মহাকাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ, সংস্কৃতি, পর্যটন, কৃষি, নাগরিক সংযোগ সহ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের প্রতিটি দিক তাঁরা পর্যালোচনা করেন। ভারতের ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স – এর ভিত্তিতে তৈরি ইন্দোনেশিয়া ওপেন নেটওয়ার্ক – এর সূচনাকে তাঁরা স্বাগত জানান। ২০২৭ সালে রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী জানান, আগামী বছর দুই দেশ যৌথভাবে ‘ঠাকুর – দেওয়ানতারা সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত কূটনীতি বর্ষ’ হিসেবে উদযাপন করবে।
দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। আসিয়ান – ভারত সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার পন্থা-পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। মুক্ত, অবাধ ও নিয়ম-ভিত্তিক ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাঁরা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ভারতের মহাসাগর (মিউচ্যুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিয়নস) দৃষ্টিভঙ্গী ব্যাখ্যা করেন। প্রেসিডেন্ট সুবিয়ান্ত চলতি বছরে ব্রিকস – এ ভারতের সভাপতিত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।
দুই নেতার উপস্থিতিতে প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, নির্বাচনী কর্মপদ্ধতি, টেলিযোগাযোগ, কৃষি, সামুদ্রিক নিরাপত্তা, মহাকাশ, ইস্পাত সরবরাহ-শৃঙ্খল, বিপর্যয় মোকাবিলা, চিকিৎসা পণ্য বিধি, স্বাস্থ্য কর্মী সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ সমঝোতাপত্র/চুক্তি স্বাক্ষরিত হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থান প্রাম্বানান মন্দির সংরক্ষণ ও পুনরুদ্ধারে ভারতের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সমঝোতাপত্র/চুক্তি-গুলির সম্পূর্ণ তালিকা দেখতে এই লিঙ্কটি দেখুন – https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281918®=48&lang=1
বৈঠকের পর প্রেসিডেন্ট সুবিয়ান্ত, প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী, প্রসিডেন্ট’কে তাঁর আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
SC/SD/SB
PM @narendramodi and President @prabowo held extensive talks at Istana Merdeka in Jakarta.
— PMO India (@PMOIndia) July 7, 2026
The leaders reviewed the growing momentum in India-Indonesia ties and discussed cooperation in trade, healthcare, agriculture, food security, defence, security and maritime affairs.
They… pic.twitter.com/6QBs2ljA0W
Held productive discussions with President Prabowo Subianto at Istana Merdeka in Jakarta. Over the past few years, India-Indonesia relations have acquired new momentum and greater depth. Today’s talks covered various subjects such as trade, human development, agriculture, food… pic.twitter.com/FvVqXEpDDZ
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
Looking at the future, we agreed that our nations must work closely in areas such as space, telecommunications, artificial intelligence, Digital Public Infrastructure and other emerging technologies. pic.twitter.com/PWOf3mgtbs
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
Telah melaksanakan diskusi yang produktif bersama Presiden Prabowo Subianto di Istana Merdeka, Jakarta. Dalam beberapa tahun terakhir, hubungan India-Indonesia telah memperoleh momentum baru dan cakupan yang lebih mendalam. Pembicaraan hari ini mencakup berbagai bidang seperti… pic.twitter.com/w4igar20lk
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
Melihat ke depan, kami sepakat bahwa kedua bangsa kita harus bekerja sama secara erat di berbagai bidang seperti antariksa, telekomunikasi, kecerdasan buatan, Infrastruktur Publik Digital, serta teknologi digital terbarukan lainnya. pic.twitter.com/r7DXJQxnBw
— Narendra Modi (@narendramodi) July 7, 2026