পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ৬২ হাজার ৫০০ কোটি টাকার মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম (এমপিএমএস) – এ অনুমোদন দিয়েছে।
মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে মূল্য সংযোজন আরও বৃদ্ধি করতে চায় সরকার। মোবাইল ফোনের ক্ষেত্রে ভারতীয় ব্র্যান্ড গড়ে তোলাও সরকারের লক্ষ্য।
এই প্রকল্পের মেয়াদ ৫ বছর; ২০২৬ – ২০২৭ থেকে ২০৩০ – ২০৩১ পর্যন্ত।
প্রকল্পটির আওতায় ভারতে মোবাইল ফোন উৎপাদন ও বিক্রয় ২.২৫ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তার প্রস্তাব রয়েছে। ভারতীয় ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে অতিরিক্ত ৩ শতাংশ সহায়তা মিলবে।
আগামী ৫ বছরে দেশে উৎপাদিত মোবাইল সেটের মূল্যমান ৩৯ হাজার কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান। সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় প্রত্যক্ষভাবে ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সুবাদে দেশে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন ২০১৪ – ২০১৫’র পর ৭ গুণ বেড়েছে। এই সময়ে রপ্তানী বেড়েছে ১১ গুণ। কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈদ্যুতিন উৎপাদন ক্ষেত্র এক বড় পরিসর হয়ে উঠছে। উৎপাদন সংযুক্ত উৎসাহদান প্রকল্প এই ক্ষেত্রের প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে।
SC/AC/SB
A massive boost to ‘Make in India’ and our electronics manufacturing ecosystem!
— Narendra Modi (@narendramodi) July 15, 2026
The Cabinet’s approval of the Mobile Phone Manufacturing Scheme, with an outlay of Rs. 62,500 crore will scale up production, deepen domestic value addition, strengthen supply chains and create a…